বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নওহাটা পৌরসভা ছাত্রদল’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী রোববার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহেল রহমানের নেতৃত্বে নওহাটা পৌরসভার বাগধানী বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল নেতা সাব্বির রহমান, রোকন, মোস্তাকিম, মিজানুর, সুমন,আওয়াল, সজল, মিনহাজ,সাজন, জাহিদসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin