বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নওহাটা পৌরসভা বিএনপি নেতার ইন্তেকাল

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার নওহাটা পৌরসভা বিএনপি আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কোরবান আলী শুক্রবার দিবাগত রাত ১২টায় রাজশাহী ইসলামী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি শ^াসকষ্ট রোগে ভূগছিলেন। শনিবার বেলা ১১টায় মরহুমের নিজ মহল্লা মধুসুনপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুর্তজা আলী, যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ড. মোজাফ্ফর হোসেন মুকুল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল সরিফ ও এমদাদুল হক, নওহাটা পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবদল নেতা রহমত, রিয়াদ আব্দুল গফুর, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতাকর্মী, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin