রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীতে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণকপাড়া ও গণকপাড়া হয়ে সোনাদিঘি মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। আজ দুপুরে সড়কটির কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

এক সময়ের সরু এই সড়কটি প্রশস্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশস্তকরণ শেষে এখন চলছে কার্পেটিং কাজ। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত হওয়ায় নগরবাসীর চলাচল নির্বিঘ্ন হবে।

পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি ও শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী ও আল মতি শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin