বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে রাসিক মেয়র ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম বিষয়ে গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনে মাননীয় মেয়র মহোদয়ের দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী মহানগরীর উন্নয়ন, শালবাগান মার্কেটসহ প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার, তত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী আল মুতি সারাফুদ্দীন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin