রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীর খাদেমুল ইসলাম জামে মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৪০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের সড়কের নকশায় বিদ্যমান খাদেমুল ইসলাম জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার বিকেলে পরিদর্শনকালে সমজিদটি স্থানান্তরের ব্যাপারে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কথা বলেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযামুল আযিম, ২৫ নং ওয়ার্ড তরিকুল আলম পল্টু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম, মতিহার থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, মসজিদ কমিটির সভাপতি হাফিজুল হক হ্যাপি, সাধারণ সম্পাদক রিপনুজ্জামান রিপন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin