শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ-২০২৩ ইং ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৩টায় নগরীর মহিষবাথান পূর্বপাড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সহ-সভাপতি ইব্রাহিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কেন্দ্র সচিব আরিফুল ইসলাম সবুজ ও শেখ সাদী মোহাম্মদ আলী। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান, সচিব ইয়াসমিন আরা, মতিহার থানার সভাপতি খলিলুর রহমান, সচিব বদিউজ্জামান বাদল, বোয়ালিয়া থানার সভাপতি ওমর শরিফ, সচিব ফুলনাহার মিষ্টি, রাজপাড়া থানার সভাপতি ফেরদৌস সরকার মুকুল, সচিব আক্তারুজ্জামান, শাহ্ মখ্দুম থানার সচিব মুহসিনা নিপা ও কাশিয়াডাঙ্গা থানার সচিব নুরুন্নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সরকার কর্তৃক বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ এর আলোকে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত ১৯ এপ্রিল একটি কর্মশালা অনষ্ঠিত হয়। এই কর্মশালায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ অনুসরন করে পাঠদানের অনুমতি গ্রহনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছে। সরকারের এই নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম সময়ের মধ্যে করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আগামী ৮ ও ৯ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য কেন্দ্র সচিবসহ দায়িত্বপ্রাপ্ত সকলকে অনুরোধ করেন। আর একাজে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠান প্রধান ও প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র স্ব স্ব বিদ্যালয়ের প্রধানদের হাতে তুলে দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin