নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির পক্ষ থেকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা: আসাদুজ্জামান আসাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সোমবার রাতে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন এর নেতৃত্বে এই শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান ও সচিব ইয়াসমিন আরা ও শাহ্ মখ্দুম থানা সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী ও সচিব ডা. মহসিনা নিপা, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি আরিফুল ইসলাম সবুজসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, তিল তিল করে নিজ হাতে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানটি নিবন্ধনও করা হয়েছে। কিন্ডারগার্টেন নএর শিক্ষকরা অনেক কষ্ট করে নামমাত্র সম্মানীতে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছেন। সরকারী কোন সুযোগ-সুবিধা থাকলে তা প্রদান করা এবং কিছুটা হলেও সরকারীভাবে শিক্ষকদের বেতন-ভাতা প্রদানন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলার জন্য সংসদ সদস্যও নিকট অনুরোধ করেন তিনি।
সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ সভাপতির সকল কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, কিন্ডারগার্টেন সাথে তিনি অতিতেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। তিনি আরো বলেন, বেসরকারী শিক্ষাখাতে সরকারীভাবে যদি কোন কোন সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্ডারগার্ঠেন সমুহ পাবে। তবে সকল বিদ্যালয়ে মানসম্মত পাঠদান করানোর জন্য অনুরোধ করেন তিনি। সেইসাথে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোতে অত্র সোসাইটির সকল সদস্য ও কিন্ডারগার্টেন এর সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।