বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র পঞ্চম বার্ষিকী নির্বাচনে সভাপতি স্বপন, সচিব ইয়াকুব

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির পঞ্চম বার্ষিকী নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন, মোহাম্মদ আলীকে পরাজিত করে সভাপতি এবং ইয়াকুব আলী, আমিনুল ইসলাম মিশাকে পরাজিত করে সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নাটোর জেলার নাটোর কামিল মাদ্রাসায় ভোট গ্রহন হয়।

এই নির্বাচনে মোট ১৬৯জন ভোটার তাদের মতামত পেশ করেন। নির্বাচনে, পাবনা, বগুড়া, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রাজশাহী মহানগরের ভোটারগণ ভোট প্রদান করেন।

নির্বাচিত হওয়ার পরে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি প্রথমে তাঁর প্রতিদন্দি প্রার্থীদের ধন্যবাদ জানান। কারন তাঁরা নির্বাচনে অংশগ্রহন করেছিলেন বলে একটি সুষ্ঠু ও সুন্দর প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর যারা তাঁকে এবং তাঁর প্যানেলকে বিজয়ী করতে ভোট প্রদান করেছে এবং যারা ভোট দেননি তাদেরও তিনি ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, এটা একটি সামাজিক শিক্ষা বিষয়ক সংগঠন। এখানে কোন প্রকার রাজনীতির চর্চা হয়না। বিধায় কে ভোট দিলো আর কে দেয়নি সে বিষয়টি কোনভাবেই প্রধান্য পাবে না। সবাইকে নিয়ে এই পাঁচটি বছর কিন্ডারগার্টেন সমুহের উন্নয়নে এবং পরিচালক, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার সুবিধা প্রদান ও অধিকার আদায়ে কাজ করে যাবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন সভাপতি। সেইসাথে সরকারী নিয়মনীতি মেনে প্রতিটি স্কুলকে ভালভাবে শিক্ষার্থীদের পাঠদানের পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin