রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নাটোরের সিংড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে “দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)” এর সহযোগিতায় অত্র ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ’র সভাপতিত্বে ও সাধালণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব’র ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, প্রধান আলোচক ছিলেন কালব খ-অঞ্চলের ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক, কালব নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস, পাবনা ও সিরাজগঞ্জ জেলার সহকারী জেলা ব্যবস্থাপক কোরবান আলী, কালব এর লালপুর উপজেলা ব্যবস্থাপক অলোক কুমার সরকার, সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা মাহাবুবুর রহমানসহ সকল সদস্যবৃন্দ, কালবের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষে লটারী প্রতিযোগিতার মাধ্যমে কর্মী ও সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin