বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নাটোর জেলা বিএনপি’র আহ্বায়কের দাফন সমপন্ন

  • প্রকাশ সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক রোববার বিকেল ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেনে (ইন্না——রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। সোমবার বাদ যোহর নাটোরের এন এস কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
আরো উপস্থিত ছিলেন নাটোর সদর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, নাটোর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজুসহ নাটোর ও রাজশাহী জেলাসহ পার্শবর্তী অন্যান্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ।

জানাযাপূর্ব বক্তব্যে বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি বর্তমানে অত্যন্ত খারাপ সময় পার করছে। এই সময়ে মরহুম আলহাজ্ব আমিনুল হক সাহসিকতার সহিত নাটোর জেলা বিএনপি’র আহ্বায়কের দায়িত্ব পালন করে গেলেন। সরকার দলীয় সকল বাধা উপেক্ষা করে তিনি নাটোর বিএনপিকে গুছিয়ে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপিতে একটি শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেন তিনি। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মিজানুর রহমান মিনু শোক
আলহাজ্ব আমিনুল হক এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। শোক বার্তায় তিনি বলেন, বিএনপি কখনো নোংরাদের নিয়ে দল করে না। আলহাজ্ব আমিনুল হক একজন স্বচ্ছ ও পরহেজগার লোক ছিলেন। তিনি দলের জন্য আজীবন যুদ্ধ করে গেলেন। নাটোর জেলা বিএনপিকে তিনি ঢেলে সাজিয়েছেন। তাঁর নেতৃত্বে এই দুঃসময়ে দল মাথা উঁচু করে নাটোরে দাঁড়িয়ে আছে। সকল বাধা বিপত্তি উৎরিয়ে তিনি দলের কার্যক্রম চলমান রেখেছেন। তাঁর মৃত্যতে দলের অপুর্নীয় ক্ষতি সাধিত হলো। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজশাহী জেলা বিএনপি’র শোক
আলহাজ্ব আমিনুল হক এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আহ্বায়ক বলেন বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহন ছিল প্রশংসনীয়। শেষে আলহাজ্ব আমিনুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
রাজশাহী মহানগর বিএনপি’র শোক
আলহাজ্ব আমিনুল হক এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ। তাঁরা আলহাজ্ব আমিনুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin