রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে পবার দামকুড়া হাটে মাসাউস’র সামাজিক সম্প্রীতি দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৫০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে সামাজিক সম্প্রীতি দিবস পালন করা হয়। মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) সহযোগিতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবার দামকুড়ার সিএমইএস মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি দামকুড়া থানা ইন্চার্জ(ওসি) মাহবুব আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গ্রেগ ভেন্ডার বিল্ড, এমসিসি এর পিচ কো-অর্ডিনেটর বিলন রুগা, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, সিএমইএস এর ইউনিট ইনচার্জ ইসমতারা নয়ন, ডাক্তার মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মাহবুবুল হক, দামকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিবর রহমান, এস ডাবলু সি সিরাজঞ্জ এর ফিল্ড সুপার ভাইজার ইউনুস আলী ও সুপার ভাইজার তারাজুল ইসলাম রয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসাউস সংস্থার ফিল্ড সুপারভাইজার তরিকুল ইসলাম

সভাপতির বক্তব্যে মেরিনা হাঁসদা বলেন, সামাজিক সম্প্রীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্ব-অবস্থান। ধর্ম, গোত্র ও সংস্কৃতি নিয়ে থাকবেনা কোন হানাহানি দন্দ। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করেন। একে অপরের বিপদে আপদে এগিয়ে আসেন। সেইসাথে ধর্মীয় অনুষ্ঠানগুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই একসাথে পালন করেন। শুধু তাই নয় ধর্মপালনে ও সংস্কৃতি উদযাপনে একে অপরকে সহযোগিতা করে আসছে। তবে এখনো কিছু ব্যতিক্রম রয়ে গেছে। এ গুলো পরিহারন করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, পূর্বে মানুষের মধ্যে সম্পর্কটা গাঢ় ছিলো। সামাজিক শৃংখল এবং সামাজিক বন্ধন সুদৃঢ় ছিলো। আচার অনুষ্ঠান এমনকি পিঠা পায়েশও এক সাথে মিলে মিশে উৎসব করে বছরে অন্তত একবার হলেও খেতেন। কিন্তু এখন সেগুলো আর দেখা যাচ্ছেনা। মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেড়িয়ে আসার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে অনুষ্ঠানে আগত সকল ধর্মের অতিথিবৃন্দদের আনয়নকৃত পিঠা, পায়েশ ও অন্যান্য পিঠা জাতীয় খাবারগুলো একসাথে সবাই খান। শেষে সবার অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin