মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

নানা আয়োজনে রাজশাহীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী মঙ্গলবার নানা আয়োজনে পালন করা হয়। তাঁকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, মাত্র ৪৫ বছরের জীবনে বঙ্গমাতা তার নিজের কথা না ভেবে বাংলাদেশের জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। কীভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়, মানুষের খোঁজ-খবর নেওয়া যায়, তা তিনি ভাবতেন। বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন তিনি দেশের সামগ্রিক সংবাদ তাকে জানানো ও তার সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছানোর গুরুদায়িত্ব পালন করেছেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা অনেকেই বঙ্গমাতাকে চোখে দেখিনি, কিন্তু তার ছবি দেখেছি। বঙ্গমাতার সব ছবিতেই দূরদৃষ্টিসম্পন্ন একজন মানুষের অবয়ব ফুটে ওঠে। তার দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়। তিনি কারাগারে বন্দি বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি না নিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

জাতির পিতার বঙ্গবন্ধু হওয়ার পেছনে শেখ ফজিলাতুন্নেছার অবদান সব থেকে বেশি উল্লেখ করে তিনি বলেন, ৭ মার্চের ভাষণের আগে বঙ্গবন্ধুকে অনেকেই অনেক পরামর্শ দিয়েছিলেন। কেউ স্বাধীনতার ঘোষণা দিতে বলেছিলেন, কেউ নিষেধ করেছিলেন। কিন্তু বঙ্গমাতা জনগণের চোখের দিকে তাকানোর পরামর্শ দিয়ে বলেছিলেন ‘জনগণ যা চায় এবং তোমার মন থেকে যে কথা বের হবে, সেটাই তুমি বলবে। ’ বঙ্গবন্ধু সেদিন তাই করেছিলেন। যে ভাষণ এখন সারা বিশ্বের সেরা কয়েকটি ভাষণের একটি এর নেপথ্যে ছিলেন মহীয়সী নারী বঙ্গমাতা।

তিনি আরো বলেন, বঙ্গমাতা স্বামীর সহযোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সন্তানরা বলেছেন আমার মা একজন গেরিলা যোদ্ধা। আমার বাবার পেছনের একমাত্র চালিকা শক্তি। এ সময় তিনি বঙ্গমাতার জীবনী থেকে নারীদের শেখার পরামর্শ দেন। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও পুলিশ সুপার সাইফুর রহমান ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রাজশাহী জেলার ১২৫ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ১৭৯টি সমিতির অনুকূলে ৫৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪০ জন অসহায়, অসচ্ছল নারীকে ২ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin