বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে রাজশাহীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল তারুণ্যের উজ্জীবিত প্রতীক। শেখ কামালের জীবন থেকে দেশের যুব সমাজ অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তাঁকে অনুসরণ করতে হবে। তাঁর প্রতি দেশের মানুষের কী দায়বদ্ধতা আছে তা জানতে হবে। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে।

শনিবার রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, দেশকে শত্রুমুক্ত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের জনগণের সঙ্গে তিনিও যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তিনি শেখ মুজিবের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অপরিসীম। তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেছেন, ভালো গান করতেন, সেতারা বাজানোতেও বেশ পারদর্শী ছিলেন।

যেসব গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে এর প্রায় সব গুণই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মধ্যে ছিল বলে মন্তব্য করে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চাসহ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।

রাজশাহী জেলা প্রশাসন এর আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর (অব.) মলয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার সাইফ উদ্দিন শাহীন।

এর আগে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জন্মদিন উদযাপন উপলক্ষে তারা সেখানে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলররা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, শহীদ শেখ কামাল ও ১৫ আগস্টে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশ ইমাম মো. আবুল খায়ের।

এছাড়া মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়ার দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সরকার আসলাম ও দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin