মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নানা আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের অবদান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় হতে র‌্যালি করে সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, প্রেসিডিয়াম সদস্য খ্রিস্টিনা বিশ্বাস, সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার শাঁও, বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, সদস্য উত্তম কুমার মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত মিনজ্ সহ আরো অনেকে।
সংহতি বক্তব্য রাখেন, রাজশাহী মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস ও পরিবর্তন এর পরিচালক রাশেদ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ন্যাপ রাজশাহী সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা কমিটির সাবেক সভাপতি নন্দলাল টুডু ও সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রমসহ শতাধীক আদিবাসী জনগণ।
মানববন্ধন সমাবেশে বক্তারা দাবি করেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পূনর্বহাল ও বাস্তবায়ন, আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা এবং আদিবাসীদের প্রতি নির্যাতনে সুষ্ঠু বিচার সহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি মানতে হবে।
বক্তারা আরও বলেন, আদিবাসীরা এদেশের ভূমিপূত্র। ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আদিবাসী দিবসের বাণীতে আদিবাসীদের অস্তিত্ব স্বীকার করে নিয়ে আদিবাসীদের রক্ষার কথা বলেছিলেন। কিন্তু কোন অজানা কারণে তিনি উল্টে গেলেন। আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকার করতে চাচ্ছেন না বর্তমান ক্ষমতাসীন সরকার। সরকার তার অবস্থান থেকে সরে এসে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকার করে এদেশকে জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি বৈচিত্র্যের দেশ প্রমাণ করবে বলে আশা করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin