রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহীতে ৪র্থ ভোটার দিবস উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতেও নানা আয়োজনে চতুর্থ ভোটার দিবস উদ্যাপন করা হয়। বুধবার দিবসটি উপলক্ষে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে দুইশ জনকে ন্যাশনাল আইডি কার্ড প্রদান, আবেদনের আধা ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া কার্ড প্রদান, তাৎক্ষণিক ভোটার আইডি সংশোধন, স্মার্ট কার্ড প্রদান ও ছবি পরিবর্তন। এছাড়াও ভোটার আইডি নিয়ে নানাবিধ সমস্যার সমাধান করা হচ্ছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে বেলনু ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর স্মার্টকার্ড প্রদান করেন অতিথিবৃন্দ। সেইসাথে নুতন ভোটার আইডি কার্ড প্রদান, ছবি উত্তোলন করার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

‘মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগান নিয়ে অত্র কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য কর্মসূচী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ অতিরিক্তি ডিআইজি জয়দেব ভদ্র ও আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

প্রধান আলোচক ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহীর সাইফুল ইসলাম। এছাড়াও রাজশাহী মহানগর সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামসহ নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাগণ, পুশিলের অন্যান্য কর্মকর্তা এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin