রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে প্রচারপত্র বিতরণ কর্মসূচী বিষয়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গতকাল আজ রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রায় দেড় মাস ব্যাপি বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, ওলামা দল, মৎস্যজীবি দল, জাসাস, তাঁতীদল, মহিলা দল ও শ্রমিক দল, প্রতিবাদমূলক প্রচারপত্র বিতরণ করবেন। কোন দল কোন তারিখ এই প্রচারপত্র বিতরণ করবেন তা নিয়েই মূলত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এছাড়াও মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান প্রিন্টু ও সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, তাঁতী দলের সভাপতি আরিফুল হক বনি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা পপি, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী, সহ-সাংগঠনিক জরিনা, ক্রীড়া সম্পদিকা বিথি ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin