নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেশরহাট পৌর বিএনপি, অঙ্গও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে কেশরহাট পৌর এলাকায় অত্র কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু হেনা কামারুজ্জামান।
সমাবেশে উপস্থিত ছিলেন কেশোরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক খুশবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক শাহীন আলম, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা। আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব নিজামুল নিজাম, সাবেক কাউন্সিলর এনামুল হক, বিএনপি নেতা দানেস গাইন ও আব্দুর রহিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
তারা মিছিল নিয়ে কেশরহাট পৌর বাজার প্রদক্ষিণ করেন। পরে সমাবেশ করেন। এ সময়ে তারা সরকারের পদত্যাগ দাবীসহ দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণে আনার দাবী জানান। সেইসাথে সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।