রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে রাজশাহী মহানগর মহিলাদলের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর মহিলাদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪টায় বিদ্যুৎ,গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্য়ালয়ের সামনে রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, জেলা বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য জাহান পান্না, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি ও সহ-সভাপতি নুরজাহান।
আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী, দুলালী ও মনোয়ারা, সহ- সাংগঠনিক সম্পাদক জনিরা খাতুন ও নিলুফা, দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, মহিলা নেত্রী গুলশান আরা মমতা ও ডেইজি, সদস্য জান্নাতুন ফেরদৌস, শাহিনা বেগম, মনি, মুন্নি, শাহানা, জলি, গিনি, সাজেদা, তানিয়া, ও সাবিনা, রাজশাহী মহানগনর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ মহানগর মহিলা দলের থানা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য সদস্য এবং নারী নেতৃবৃন্দ ও সমর্থকগণ।
প্রধান অতিথি বলেন, এই সরকার জনগনের রক্ত চুষে খাচ্ছে। ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন বিদ্যুৎ, পানি ও নির্মাণ সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে দুর্বিসহ যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। দিন দিন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে ১৯৭৪ সালে লঙরখানা খোলা হয়েছিলো। প্রানে বেঁচে থাকার জন্য সেই লঙরখানায় সকল শ্রেণির মানুষের ঢল লেগে গিয়েছিলো। এখন তার অনুসারী টিসিবির ট্রাকের সামনে একই অবস্থা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এই সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার রাখেনা। কারন তারা জোর করে ক্ষমতা দখল করে মানুষের উপর দুস্তর পাথরের ন্যায় চেপে বসেছে। এই পাথরের চাপা থেকে জনগণকে বাঁচাতে খুব দ্রত সময়ের মধ্যে বিএনপি’ একদফা দাবী নিয়ে মাঠে নামবে। আর এই দাবীর সাথে একাত্বতা ঘোষনা করে দেশের আপামর জনসাধারণকে সরকার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করার আহবান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin