নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মহিলাদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় বিদ্যুৎ,গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে মহিলাদলের নেতৃবৃন্দ নগরীর সাগরপাড়া মোড় হতে বিক্ষোভ মিছিল বের করেন। নেতৃবৃন্দ মিছিল নিয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে এই সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, ভোট চুরি ও নিত্য পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিববাদে স্লোগান দেন। এসময়ে শহরের জনগণ ও পথচারীরা হাত নেরে তাদের প্রতি সমর্থন জানান।

সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও জাকিরুল ইসলাম বিকুল।
উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, বাঘা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাপলা আকতার, আড়ানী পৌরসভার সভানেত্রী রুনা লায়লা, মহিলা নেত্রী মেরিনা, দিল আফরোজ রুমি, কোহিনুর হোসেন, তহমিনা, সোনিয়া, রিতা, পিয়ারী বেগম, রোজি, ফাতেমা, হাফিজা ও রোজিনাসহ প্রায় পাঁচ শতাধীক নারী নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সামসাদ বেগম মিতালী বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। কারন তারা জনগণের ভোটে নির্বাাচিত নয়। তারা রাতের অন্ধকারে ভোট ডাকাতী করে ক্ষমতায় যেয়ে সীমাহীন দুর্নীতি করছে। সেইসাথে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে দেশে অর্থের সংকট সৃষ্টি করেছে। সেইসাথে নিজেদের পকেট ভারী করতে প্রতিটি পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি সেই টাকা পকেটে তুলে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এসকল দুর্নীতি ও দেশের মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নাই। খুব দ্রুত সময়ের মধ্যে আন্দোলন শুরু হবে। এই আন্দোলনে জেলার সকল থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নারী নেতৃবৃন্দদের রাজপথে নেমে আন্দোলনকে বেগমান করার আহবান জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন তিনি।