বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

নিরাপত্তা ব্যবস্থা ভালো, কোনো সমস্যা হবে না: আরএমপি কমিশনার

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ঈদুল আজহা উদযাপনে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না। রোববার দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।
আরএমপি কমিশনার বিপ্লব বিজয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, রাজশাহী মহানগর এলাকায় ৪৭৩টি ঈদগাহ রয়েছে। এর মধ্যে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহও রয়েছে। এসব ঈদগাহে মুসল্লিরা ঈদের দিন নামাজ আদায় করবেন। সেই লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। আশা করছি কোনো সমস্যা হবে না।
এদিকে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজশাহীর শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সেই ক্ষেত্রে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে। শাহ মখদুম (রহ.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে।
রাজশাহীর অন্যান্য ঈদগাহগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করবে এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin