শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

নির্বাচিত হলে বেকার যুব-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ওয়াজেদ আলী খান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান মোটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে বড়গাছী এলাকায় প্রচারণা শুরু করেন। তিনি হাট এলাকাসহ পাড়ায় পাড়ায় যান এবং পথচারী, দোকানদার ও নারীদের হাতে মোটর সাইকেল এর লিফলেট দিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

প্রচারণায় এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান বলেন, পবা উপজেলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে তাদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। সেইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। ওয়াজেদ খান আরো বলেন, পবা উজেলা একটি গুরুত্বপূর্ন উপজেলা। এই উপজেলা সিটি কর্পোরেশনের কোল ঘেষা হওয়ায় এর গুরুত্ব অপরিসিম। এই উপজেলার মধ্যে দিয়ে রয়েছে প্রসস্ত রাস্তাসহ যোগাযোগের অন্যান্য পথ। ঐ সকল পথ দিয়ে এখান থেকে পন্য অন্যস্থানে নিয়ে যাওয়া এবং আসা সহজ হওয়ায় এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ করার অপার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে বড় বড় ব্যবসায়ী এবং চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দের সাথে যোগাযোগ এবং তাদের সাথে আলোচনা করে পবা উপজেলা এলাকায় কলকারখানা স্থাপনের ব্যবস্থা করা হবে। সেইসাথে কৃষিপন্য যেন দ্রুত ঢাকা এবং দেশের অন্যান্য অন্যান্যস্থানে পাঠানোর ব্যবস্থা করার লক্ষে যে সকল রাস্তা ভেঙ্গে গেছে সেগুলো সংস্কার ও নতুন করে রাস্তা করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে পবার বিভিন্ন এলাকায় কৃষি হাব করা হবে। আর এটা করতে পারলে সেখানেও অনেক লোকের কর্মসংস্থান হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে মোটর সাইকেলের প্রচারণার সময় বড়গাছী এলাকায় জনগণের মধ্যে উৎসব মুখর অবস্থার সৃষ্টি হয়। সবাই ওয়াজেদ আলী খানকে সাদরে গ্রহন করেন এবং তারা বলেন, ওয়াজেদ আলী একজন পরোপরোকারী ও জনদরদী একজন নেতা। বয়স্ক ভোটার থেকে শুরু করে নতুন ও পুরাতন ভোটারগণ ওয়াজেদ আলী খানের পক্ষে স্লোগান দিতে থাকেন। সেইসাথে নারী ভোটরগণ বাড়ির জানালা ও উঠানে এসে হাত নেরে তাঁকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। শুধু তাইনয় তারা মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে ওয়াজেদ আলী খানকে বিজয়ী করবেন বলে জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন নওহাটা সরকারী ডিগ্রী কলেজের সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল রানা, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, ছাত্রনেতা কামাল পারভেজ সবুজ, আওয়ামীলীগনেতা আলমগীর হোসেন ও নওসাদ আলীসহ কৃষক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin