বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নির্যাতন ও মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি একটি সুশৃংখল ও গণতান্ত্রিক দল। এই দলকে ভাঙ্গা ও নির্মূল করার শক্তি কারো নাই। এই পনের বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে। অমানবিকভাবে নির্যাতন করেছে। জেলে আটক রেখেছে এবং রাখছে। সেইসাথে প্রনিয়ত নতুন করে মামলা দিচ্ছে। এত কিছু করেও বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত নির্যাতিত ও সদ্য কারামুক্ত সকল নেতাকর্মীদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনী প্রতিনিয়ত মামলা দিচ্ছে। প্রোগ্রাম করতে গেলে বাধা প্রদান করছে। এছাড়াও প্রোগ্রামে শারীরিক ও মানষিক নির্যাতন করছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, এই সরকারের বিগত টার্মের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ডামি সরকারের প্রধানমন্ত্রীর সকল কথা অকপটে মেনে নিয়ে তা সুন্দর করে প্রচার করতেন। শুধু তাইনয় বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত বিশদগার করতেন। কিন্তু এবারে নৌকায় উঠলেও তিনি নদী পার হতে পারেনি। কিনারেই ডুবে যায় তরী। এরপর থেকে তিনি আওয়ামী লীগ ও বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করছেন। আসলে এরা হচ্ছে প্রতারণাকারী। এই সকল ব্যক্তি ও নেতা থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।

মিলন আরো বলেন, ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আসতে পদে পদে পুলিশ বাধা প্রদান করেছে। মোটর সাইকেল আটক করেছে। এত কিছুর পরে ভূবনমোহন পার্কে মানুষের ঢল নেমেছিলো বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, ঈদ পূনর্মিলনীতে এখানে যতজন নেতাকর্মী উপস্থিত আছেন, তাঁর মধ্যে ৯৯ভাগ মানুষ কারাভোগ করেছেন। তারা সহ বাকীগুলো একাধিক বিভিন্ন মামলায় জড়িত। তবে দ্রুত সময়ের মধ্যে এই ডামি সরকারের পতন শুরু হবে। কেন্দ্র থেকে খুব দ্রুত সময়ে আন্দোলনের ডাক আসবে। সেই ডাকে সব নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, নওহাটা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো।

এছাড়াও বিএনপি নেতা কাজিম উদ্দিন, কেশরহাট বিএনপি’র সাবেক সভাপতি খুশবর রহমান, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগনের সাবেক সবাপতিহ মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব রফিক উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জিয়া পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর আকতার হোসেন ও এডভোকেট আলী আশরাফ মাসুমসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য কারাবরণকারী নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin