নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ নৃত্যো প্রশিক্ষক সাইফুল ইসলাম রানা। তিনি আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক লোক নিত্য শিল্পি সুমন মন্ডলের আমন্ত্রনে ভারতে যাচ্ছেন। ১৬ জুন শুক্রবার রানা ভারতের রাউর কেল্লা ভঞ্জ ভবন প্রেক্ষাগৃগে পরিচয় নৃত্য উৎসবে নাচ পরিবেশন করবেন। ১৭জুন শনিবার রাউর কেল্লা থেকে পুরী সমুদ্র সৈকত ভ্রমন ও জগন্নাথ মন্দিা দর্শণ করবেন। এরপর ১৮ জুন ভূবনেশ^াে রবীন্দ্র মন্ডপ কলাস্রী জ্যোতি নৃত্য উৎসবে নাচ পরিবেশন করবেন। ১৯ জুন তিনি বাংলাদেশে আসবেন বলে জানান রানা।
রানা বলেন, তিনি ভারতে নয় ইতোপূর্বে সিঙ্গাপুর ও নেপালসহ অন্যান্য দেশেও নাচ পরিবেশন করেছেন। তিনি ১৯৯৫সাল হতে নৃত্যো সঙ্গে জড়িত। চলো বদলে যাই নামে তাঁর একটি সাংস্কৃতিক একাডেমি রয়েছে। তিনি সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছে। সেইসাথে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে-মেয়েদের নাচ প্রশিক্ষণ দেন বলে জানান তিনি। তার সঙ্গে আরো দুইজন যাবেন বলে জানা গেছে। সফর শেষে তিনি সুষ্ঠুভাবে দেশে ফিরতে পারেন তার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।