রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নেতাকর্মীদের এলাকায় জনমত যাচাই করতে বললেন ওবায়দুল কাদের

  • প্রকাশ সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৭৩ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে এলাকায় জনমত যাচাই করার নির্দেশ নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রতিটি ঘরে আওয়ামী লীগের কী অবস্থা তার হিসাব করেন। সেখানে আওয়ামী লীগের অবস্থা কী? শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কতটা? তার কর্মসূচিতে মানুষ কতোটা খুশি।’

আজ সোমবার (১১ অক্টোবর) রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন। সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জনমতের একটি রিপোর্ট তৈরি করবেন। যা মহানগরের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে জমা দেবেন।’

আওয়ামী লীগের কার্যক্রমে কেউ অসন্তোষ প্রকাশ করলে প্রতিবেদনে সেটাও উল্লেখ করতে বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা করলে দল অনেক উপকৃত হবে।’ এসময় দলে ‘যদি কিছু খারাপ লোক থাকে’ তাদের বাদ দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখানে ত্যাগী কর্মীর অভাব নেই। দরকার নেই খারাপ লোকের। খারাপ লোকদের বাদ দিয়ে, ভালো মানুষদের নিয়ে আমরা দল করবো। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।’

কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে আমাদের দলের ভেতরের অন্তঃকলহ অনেকটা মিটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা যদি নেতা নির্বাচিত করেন তাহলে দলের অভ্যন্তরে রেষারেষি, কোন্দল তৃণমূলেই থেমে যাবে। এটা আর নতুন করে সমস্যার কারণ হবে না।

১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি সাদেক খান ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin