নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি এর পিচরেট কর্মচারীদের চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নেসকোর । কিন্তু অদ্যবধি কারো চাকুরী তিনি দেননি। তারা রেট ভিত্তিতে ২০-২৫ বছর ধরে মিটার রিডিং এর কাজ করে আসছেন। বর্তমানে স্মার্ট প্রি-প্রেইড মিটার স্থাপনের কাজ এগিয়ে চলছে। এটা সম্পূর্ন বাস্তবায়ন হলে এই সহশ্রাধিক মিটার রিডারগণ বেকার হয়ে পড়বে। কারন তখন গ্রাহকরাই অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করে ব্যবহার করবেন। এমনটাই বলছিলেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী জেলার সভাপতি ও আন্দোলন বাস্তবায়ন কমিটির মুখপাত্র-২ গোলাম কবীর।
রোববার বেলা ১১টা থেকে দিনব্যাপি রাজশাহী মহানগরীর হেতম খাঁ নেসকো প্রধান কার্যালয়ে তারা বিক্ষোভ ও অনিদির্ষ্টকালের কর্মবিরতী শুরু করেছেন। সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম কবীর আরো বলেন, চলতি বছরের জানুয়ারী মাসের ১৫ তারিখ থেকে তারা কর্মবিরতী শুরু করেছেন। আশ^াসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন থেকে সরে আসলেও ব্যবস্থাপনা পরিচালক কোন পদক্ষেপ গ্রহন না করায় তারা আবারও আন্দোলনে নেমেছে। এখন থেকে যতদিন আলোচনায় না বসবেন বা সিদ্ধান্ত বাস্তবায়ন না করবেন, ততদিন পর্যন্ত তারা কর্মবিরতী চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৫৫টি অফিসের প্রায় ৯৫৬ জন কর্মচারী কর্মবিরতী করছেন। সেইসাথে তারা কর্মহীন হওয়ার আসংখ্যায় জীবন-যাপন করছেন। তিনি বলেন, বাংলাদেশ স্মার্ট দেশে রুপান্তরিত হচ্ছে। এ জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা স্মার্ট দেশ বা স্মার্ট প্রি-প্রেইড মিটারের বিরুদ্ধে নয়। কিন্তু এতগুলো লোককে কর্মহীন না করে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করে প্রতিটি পরিবারকে বাঁচানোর জন্য সমাবেশ থেকে ব্যবস্থাপনা পরিচালকসহ প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, তারা ডিসেম্বর মাসে মিটার রিডিং করেছিলেন। কিন্তু জানুয়ারী মাস পার হয়ে ফেব্রুয়ারী মাস চলে যাচ্ছে। তারা কোন মিটার রিডিং এ না গেলেও নেসকো অফিস থেকে জানুয়ারী মাসের আনুমানিক বিল গ্রাহকের নিকট পাঠানো হয়েছে যা কোনভাবেই কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি। সময়মত মিটাররিডিং না করায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির মুখপাত্র-১ আনোয়ারুল হোসেন ও মুখপাত্র-৩ গাজিউর রহমানসহ ৫৫টি দপ্তরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সকল পিচরেট কর্মচারীগণ।