বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে ইতিহাসের মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় পঞ্চগড় চিনিকল ট্রেনিং কমপ্লেক্স হলরুমে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ পঞ্চগড় শাখার আয়োজনে অনুষ্ঠানে পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা ও মহাসচিব কাজী রফিকুল ইসলাম, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রওশন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সহ পঞ্চগড় জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin