বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পদযাত্রা সফল করতে মহানগর শ্রমিক দলের লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুলাই রাজশাহীতে দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, শ্রমিক দল, জাসাস, তাঁতী দল ও মৎস্যজীবী দলের আয়োজন এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এক দফা দাবী আদায় ও রাজশাহীতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচী সফল করতে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর শ্রমিক দলের আয়োজনে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেট থেকে লিফলেট বিতরণ শুরু করে রেলগেট বাসস্ট্যান্ড হয়ে রেলওয়ে মার্কেটসহ বিভিন্ন এলাকায় জনগণ, পথচারী, রিক্সা ও অটোচালকসহ সমস্ত দোকানে দোকানে লিফলেট দেন এবং পদযাত্রায় অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন।


এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সহ-সভাপতি নুর সালাম ও রোকনুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া থানা কৃষক দলের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তুফান, সেলিম ও সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর আনোয়ার, প্রচার সম্পাদক মামুনার রশিদ ও বোয়ালিয়া থানা শ্রমিক দলের সদস্য সচিব রাসেলসহ মহানগর শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়ে আহ্বায়ক বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে আগামী ২৮ তারিখের পদযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ন। কারন এই সরকতার দেশটাকে নিজ পারবার বানিয়েছে। দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করেছে। নিত্যপন্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মোট কথা দেশ দুর্ভিক্ষের দিকে ধাপিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের আন্দোলনে সবাইকে পদযাত্রায় অংশগ্রহন করার জন্য আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin