বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পদ্মাকে রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দখল ও দূষণমুক্ত করে পদ্মা নদীকে রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়। শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।‘পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে, যদি নদী হয় শেষ, তবে মরুভূমি হবে বাংলাদেশ’ এ স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে রাজশাহীর পদ্মা নদী রক্ষার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে গত কয়েক বছরের ব্যবধানে পদ্মা নদীতে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহ ধ্বংস করা হয়েছে। নদী দখল করে অসংখ্য অবৈধ স্থাপনাও গড়ে উঠেছে। এ কারণে পদ্মা নদী তার নিজস্ব অস্তিত্ব হারিয়েছে।
বক্তারা বলেন, পদ্মা নদীর অস্তিত্ব সংকটের কারনে এখন মরে গেছে এ অঞ্চলের অসংখ্য খাল-বিল, পুকুর-জলাশয়। এসব খাল-বিল দখল করে প্রভাবশালীরা রাতারাতি স্থাপনা তৈরি করে ক্রমের নদী ও খালবিলের অস্তিত্ব ধ্বংস করছে। অবিলম্বে নদী রক্ষাসহ এ অঞ্চলের খাল-বিল জলাশয় রক্ষা করতে হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে ভ-ূউপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতে অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রাজশাহী মহানগরীসহ আশেপাশের এলাকার বিভিন্ন সরকারী, বেসরকারী স্থাপনা, জনসাধারণের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জানমাল সুরক্ষায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই বাঁধের উভয় পাশে জবরদখল ও অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, শুধু রাজশাহীর পদ্মা নয়, প্রভাবশালীদের লোভের থাবায় এখন নিষ্পেষিত উত্তরাঞ্চলের অসংখ্য নদ-নদী ও খাল বিল। পদ্মাসহ এসব খাল-বিল সংস্কার করে অবিলম্বে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতের দাবি জানান তিনি। একই সঙ্গে পদ্মা নদী ক্যাপিটাল ডেজিং করে নৌবন্দর চালুর দাবি জানান জামাত খান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মঞ্চের সধারণ সম্পাদক নূরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, প্রকৌশলী খাজা তারেক, এনজিও কর্মি সোহাগ আলী, নারী নেত্রী সেলিনা খাতুন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রণি, সোনিয়া খাতুন, রুমানা সিদ্দিকা, যুুব নেতা কেএম জোবায়েদ হোসেন, জাহিদ হাসান, ফরাদ আলী রিংকু ও অপর্ণা সেন বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin