শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরডিএ চেয়ারম্যান সুইট ক্রমন্বয়ে ফুঁসে উঠছে পদ্মা রাজশাহীতে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫ টাকা ভাড়া চান চাষি-ব্যবসায়ীরা রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে:ভূমিমন্ত্রী মিনু দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

পদ্মার চরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপন করা হবে- জেলা প্রশাসক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অঞ্চলের মানুষের নিকট গাছের প্রয়োজনীয়তা অধিক। এক্ষেত্রে চরাঞ্চলে বনায়ন গড়ে তোলা যেমন জরুরি তেমনি তা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে সকল ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে ও জীবন ব্যবস্থা রক্ষায় বনায়ন কার্যক্রমের কোন বিকল্প নেই। তাই সামাজিক বন বিভাগ রাজশাহীর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পদ্মার চরে ১ লাখ ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার সকালে পদ্মার চরে ‘বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প’ এর আওতায় বনায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার ও জেলা প্রশাসকের একান্ত সচিব সাকিব হাছান খাঁন। এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের অন্যান্য কমকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin