রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় অবৈধ পুকুর খননের সময় আটক দুই, মেশিন জব্দ

  • প্রকাশ সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের চন্দ্রপুকুর এলাকায় রাতে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের সময় দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার গভীর রাতে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার এর নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পবা থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় এক্সভেটর মেশিন টি জব্দ করা হয় ও দুইজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় পারিলা ইউনিয়নের চিটের মোড় এলাকার জহিরুল ইসলাম এর ছেলে জাহিদুর (২২) একই ইউনিয়েনের মাড়িয়া এলাকার শাহাবুদ্দিন এর ছেলে আমিনুল ইসলাম (২৪) কে একই ধারায় সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায় বড়গাছি ইউনিয়নের বিলে অবৈধ ভাবে রাতের আঁধারে পুকুর খনন করছিল অবৈধ পুকুর খননকারীরা। প্রশাসনের অনুমতি না নিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রভাবশালী ব্যক্তির নির্দেশে এই পুকুর খনন করা হচ্ছিলো। ইউনিয়নের যে সব বিলে পুকুর খনন করা হচ্ছে সে সব বিলের জমিতে বছরে ৩টি করে ফসল হয় বলে জানা গেছে।

এ বিষয়ে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, তাঁর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছেন। পবা উপজেলার কোথাও কোন ক্রমেই ফসলি জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না। আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin