রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • প্রকাশ সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা’ প্রতিপাদ্যে রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়। খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে সমতা নারী কল্যাণ সংস্থা ও আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে এবং পবা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহযোগিতায় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, রুডো নির্বাহী পরিচালক সোহাগ আলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin