নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়। দুর্যোগ ত্রাণ ও পুণর্বাসন বিভাগ, প্রতিবন্ধী মানুষের উন্নয়ন বিভাগ, প্রশিকা পবা ও প্রশিকা রাজাবাড়ীহাট উন্নয়ন এলাকার সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম।
পবার হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, প্রশিকার উপ-প্রধান নির্বাহী আব্দুল হাকিম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, প্রশিকার পরিচালক ইনছার আলী পাশা ও জি. আলম ও উপপরিচালক গোলাম মাওলা মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিকার সহকারী পরিচালক সৈয়দ আবু মাসহার। এছাড়াও প্রশিকার অন্যান্য কর্মীবৃন্দসহ শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি সামাজিক নিরাপত্তা বলয়ে পাওয়ার যোগ্য প্রতিটি দরিদ্র ও অসহায় মানুষকে অন্তর্ভূক্ত করেছেন। সেইসাথে গর্ভবর্তী মায়েদের ভাতা প্রদান করা অব্যাহত রেখেছেন। তিনি আরো বলেন, কেউ যেন গৃহহীন না থাকে সেজন্য সরকার গৃহহীনদের প্রদান করছেন। সেইসাথে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এই সরকার। শুধু তাই নয় আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ।

বর্তমান পাঁচবারের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন উল্লেখ তিনি আরো বলেন, এই শীতে যেন কেউ কষ্ট না পায় তারজন্য সরকারীভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি বেসরকারী ও ব্যক্তি উদ্যোগেও কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে তিনি দুইজন প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার এবং একজন এমপাশ প্রতিবন্ধী এক মেয়েকে প্রশিকায় চাকরীর নিযোগপত্র প্রদান করে উপস্থিত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।