বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে বড়গাছী চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয় বড়গাছী ইউনিয়ন দল। আর রানার-আপ হয় নওহাটা পৌরসভা দল।খেলা শেষে পুরস্কারবিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, নওহাটা পৌর সভার মেয়র হাফিজুর রহমান হাফিজ ও আরএমপি’র পবা থানার অফিসার ইনচার্জ মোবারক পারভেজ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ আজিজুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভুলু, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক নাজমুল হক ও বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)- এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পবা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান। উক্ত টুর্নামেন্টের রেফারী ছিলেন গোলাম মুর্তজা বাদশা, মেহেদী, সোহাগ, মাহমুদ এবং ধারা ভাষ্যে ছিলেন ইশারুল ইসলাম ও ফাইসাল আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin