বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী এসিও’র শিশু ও যুব ফোরাম বিজয়ী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “কেবলমাত্র শিক্ষিত নারীই পারে জাতীয় উন্নয়নে ভুমিকা রাখতে’’ এই বিতর্কের বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিও এর আয়োজনে পবায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জয়লাভ করে রাজশাহী এসিও’র শিশু ও যুব ফোরাম।

বৃহস্পতিবার ব্র্যাক লানিং সেন্টার হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার গমেজ। বিচারক ছিলেন গোল্ড বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশফাকুর রহমান, সহ-সভাপতি মামুনুজ্জামান স্নিগ্ধ, সহ-সভাপতি আশরেফা আফরিন এবং মডারেটরের দায়িত্বে ছিলেন এডভোকেসী কো-অর্ডিনেটর পিএলসি’র তানজিমুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে দিনাজপুর এসিও এর পক্ষে অংশগ্রহন করে শিমরান খাতুন, সোহাগী আখতার, রেজওয়ানা আক্তার, হাসিবুর ইসলাম, সাকিব আল হাসান এবং রাজশাহী এসিও এর পক্ষে অংশগ্রহন করে মোস্তারিফা আফরিন, রায়হান আলী, জাহিদ ইকবাল, নাজরিন আক্তার ও মনিরা খাতুন।

উপস্থিত ছিলেন ধামুইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা, প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে, স্পন্সরশীপ ও শিশু নিরাপত্তা কর্মকর্তা প্রদীপ হাঁসদা, প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ^াস ও স্পন্সরশীপ ও শিশু নিরাপত্তা কর্মকর্তা বিপ্লব মন্ডলসহ শিশু ও যুব ফোরামের সদস্য এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin