নিজস্ব প্রতিবেদক: পবায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে এক বর্নাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও এদিন পবা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে কাশিয়াডাংগা আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ২১ জন সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, ইউডিএফ জাকিয়া সুলতানা, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক পলাশ উদ্দিন ও নাসরিন আলম সহ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।