নিজস্ব প্রতিবেদক: ‘তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজশাহীর পবায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা এলজিইডির সহকারি প্রকৌশলী মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক,উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) ইসমোতারা খাতুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, পবা থানা এস আই তানজিলা আক্তার, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী ও ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি রুহুল আমিন নুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।