বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

পবায় মানব সেবা অভিযান’র গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়। বুধবার বিকেলে নওহাটা শাখা হলরুমে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বিতলণ অনুষ্ঠানে মানব সেবা অভিযান এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর সারওয়ার জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান, মানব সেবা অভিযান এর এলাকা ব্যবস্থাপক হালিমুদ্দিন সরকার ও নওহাটা শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম সহ অত্র শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । মানব সেবা অভিযানের বিভিন্ন এলাকার সুবিধাভোগীর মধ্যে দুইশত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সভাপতি বলেন, মানব সেবা অভিযান প্রতিবছর গাছের চারা বিতরণ করে আসছে। বিগত দিনের গাছে এখন ফল আসতে শুরু করেছে। তিনি বলেন, একটি গাছ একজন মানুষের বড় সম্বল। সবাই বেইমানী করলেও গাছ কখনো বেইমানী করবেনা। বিপদে তাকে সহায়তা করে বলে উল্লেখ করেন। তিনি সব বাড়িতে এই মৌসুমে একটি ফলজ, একটি বনজ ও একটি ওষুধী গাছের রোপন করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin