রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় সম্প্রীতির মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়স সংস্থা মাসাউস এর আয়োজনে এবং দি ক্যারল বেলামি লিডারশীপ এ্যাওয়ার্ড (সিবিএলএ) এর সহযোগিতায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়ায় অবস্থিত সিএমইএস ক্যাম্পাসে সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোবারা সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার কমিটির সভাপতি মোহসিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসুস সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাঁও, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, এডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি ও সিএমইএ এর ইউনিট ইনচার্জ ইসমোতারা নয়ন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মাসাউস সংস্থার নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সম্প্রীতির মেলা একটি ভিন্ন ও সুন্দর পদক্ষেপ। এই মেলার মাধ্যমে সকল শ্রেণি পেশা ও সকল ধর্মের মানুষ একসাথে বসে অনুষ্ঠান করেন। এছাড়াও সকল ধর্মের মানুষের তৈরীকৃত পিঠা সবাই একসাথে খায়। এটা প্রকৃত পক্ষে বিরল ঘটনা। তিনি আরো বলেন, সৃষ্টিকর্তা একজন হলেও রয়েছে মানুষে মানুষে ভেদাভেদ ও হানাহানি। এগুলো মুনুষ্যসৃষ্ট। এই অবস্থা থেকে সকল দর্মের মানুষকে বেড়িয়ে আসতে । ধর্ম যার যার, কিন্তু বসবাস একসাথে সবার। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহাভূতিশীল হতে বলে উল্লেখ করেন তিনি।
শেষে অতিথিবৃন্দরা মেলার প্রতি স্টল ঘুরে দেখেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin