শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষক সমাবেশ ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশায় কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে দারুশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোজদার হোসেন।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সাবিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রায়হান উদ্দিন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান এর সঞ্চালনায় কৃষকদের মধ্যে বক্তব্য দেন কৃষক বাবর আলী ও সাবেক ইউপি সদস্য চেনভানু বেগম।

এছাড়াও দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও কৃষক লীগ নেতা রফিকুল ইসলামসহ কৃষক, সাংবাদিক ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কিভাবে সরিষার আবাদ বৃদ্ধির করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে চারজন কৃষককের মধ্যে সরিষার বীজ প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin