বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার নওহাটায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খাঁন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে পবা উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে যাচাই-বাছাই ও আপিল শেষ হয়েছে। ৯-১১ মে বৃহস্পতিবার-শনিবার আপিল নিষ্পত্তি। ১২ মে রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৩ মে সোমবার প্রতিক বরাদ্ধ। ২৯ মে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্টিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হাট-বাজার, পাড়া-মহল্লায় ভোটারদের ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশায় এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেছন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন। এদিন তিনি নওহাটা পৌর বাজার, বড়গাছী ইউনিয়নের ডাঙ্গীপাড়া, পারিলা ইউনিয়নের মতিয়াবিল, সারাংপুর, তেবাড়িয়া, চক পারিলা, কাসিন্দা পারিলা, হরিয়ান ইউনিয়নের আশরাফের মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তিনি জনগণের সাথে কুশল বিনিময় শেষে দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনগণ ও ভোটারদের ভোট, দোয়া ও সমর্থন চেয়েছেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নওহাটা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্কাস আলী প্রাং ও সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বাক্কার, নওহাটা পৌরসভা কৃষক লীগের সভাপতি শাফিকুল ইসলাম শাফি, বড়গাছী ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নওসাদ আলী ও আলমগীর হোসেন, ছাত্রলীগনেতা সোহান, সজিব, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, নওহাটা পৌরসভা কৃষক লীগ নেতা রাকিব, নুরুন নবী সহ সমর্থকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin