রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার নওহাটা পৌর প্রাঙ্গনে করোনা প্রতিরোধ বুথ ও বাড়ি উদ্বোবন করলেন মেয়র হাফিজ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: দিন দিন করোনাভাইরাস অপ্রতিরোধ্য হয়ে উঠছে। মানুষের অসচেনতা, সমাজিক দুরত্ব বজায় না রাখা এবং সরকারী বিধিনিষেধের তোয়াক্কা না করা এর মূল কারন। জনগণ এখনো সচেতন না হলে আগামীতে আরো ভয়াবহ রুপ নিতে পারে বলে মন্তব্য করেন রাজশাহীর নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। তিনি আজ মঙ্গলবার সকালে পৌর প্রাঙ্গনে করোনা প্রতিরোধ বুথ ও প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জেলা প্রশাসকের আর্থিক সহযোগিতায় নওহাটা কলেজ মোড়ে গৃহহীন মুচি দম্পতির বাড়ি উদ্বোধনকালে এই কথা বলেন।
মেয়র বলেন, সারা দেশের ন্যায় রাজশাহীতেও চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। সরকার জনগণের কথা বিবেচনা করে এবং জনগণকে এই মহামারী করোনা থেকে রক্ষা করতে হাজার হাজার কোটি টাকা লোকসান স্বীকার করে সারাদেশে লকডাউন দিয়েছেন। এরমধ্যে আবারও এর মেয়াদ সাতদিন বৃদ্ধি করেছে সরকার। এই সময়ে যেন কোন ব্যক্তি না খেয়ে না থাকে তার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছেন।
প্রধানমন্ত্রী লকডাউনে খেটে খাওয়া কর্মহীন মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থের ব্যবস্থাসহ প্রদান অব্যাহত রেখেছেন। তিনি পৌর এলাকার জনগণের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ প্রদান করছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান মেয়র।
তিনি বলেন, করোনা থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তাকে ডাকা, তাঁর নিকট ক্ষমা চাওয়া এবং সরকারী বিধিনিষেধ মেনে চলা ছাড়া কোন উপায় নাই। সরকার ঘোষিত লকডাউন চলছে। এই লকডাউনে বিনা প্রয়োজেন বাড়ির বাহিরে না আসার জন্য পৌরবাসীসহ সকলের প্রতি অনুরোধ করেন তিনি। সেইসাথে প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনের চলার পরামর্শ দেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আজিজুল হক, পৌর যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর পারভেজ ইসলাম, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, আফতাব উদ্দিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, রাশেদা বেগম ও রেশভানুসহ অত্র পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin