বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার হরিয়ান ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ ৮জনের মনোনয়ন প্রত্যাহার

  • প্রকাশ সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ ৪ (চার) জন চেয়ারম্যান ও সদস্য পদে ৪ (চার) জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ঐ সকল প্রার্থীরা।
ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ নেতা হাসান আহমদ জুয়েল, আতিকুর রহমান ও হাজী ওবাইদুর রহমান। জানা গেছে- নৌকার প্রার্থী আবুল হোসেনকে সমর্থন করে এরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ ব্যাপারে হাজী ওবাইদুর রহমান বলেন, ‘সবদিক বিবেচনা করে ও নৌকার প্রার্থীকে সমর্থন ও সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি’। বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু মোবাইল ফোন রিসিভ করেননি। এছাড়াও ইউপি সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- ০২ ওয়ার্ডের মাজদার হোসেন, আয়েন উদ্দীন, ৩ নং ওয়ার্ডের কামরুজ্জামান পলাশ ও ৬ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন, হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান চার জন এবং সদস্য পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন নির্বাচনে প্রতিদন্দিতা করবেন ৭৬ জন। চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন।
২৬ জুন আজ সোমবার প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও মহিলা ভোটার ৯৬৭৮ জন। উল্লেখ্য এর আগে চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯ জন এবং সাধারণ আসনে সদস্য পদে ৫৫ জন (মোট ৮৪ জন) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন এবং বৈধ প্রার্থী ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin