বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পবার হুজরীপাড়া ইউপি’তে নির্বাচনী জনসভা

  • প্রকাশ সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবার উপজেলায় ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় অত্র উপজেলার হুজরীপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। আজ সোমবার (৮নভেম্বর) সকাল ১০ টায় হুজরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনে সাংসদ আয়েন উদ্দিন।

এরপর দারুশা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। হুজরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

হুজরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুজরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা আওয়ামীরলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin