নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সফলতার গল্প উদযাপন ও সহায়তাকারীদের বার্ষিকী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওর্য়াল্ড ভশিন বাংলাদেশ পবা এপির উদ্যোগে একটি আবাসিক হোটেল মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পবা উপজলো নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী ক্যাথলকি ডায়োসসি এর বিশপ জর্ভোস রোজারিও, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন এবং রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।
উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী অঞ্চলের টেকনিক্যাল স্পেশালিস্ট অর্পনা চৌধুরী, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট গোলাম সারোয়ার, টেকনিক্যাল কো-অর্ডিনেটর লাইভলীহুড ইফতেখার আহম্মেদ ও প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরী, পলাশ হিউবার্ট বিশ্বাস, মাসুদ রানা, রতন কুমার ভৌমিক, ফারুক হোসেন, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজি হালদার, স্পনশরশীপ প্রোগ্রামের ডেভিড বাসকে এবং খ্রীষ্টিনা অধিকারী।
প্রধান অতিথি বলেন ওয়ার্ল্ড ভিশন সত্যিকার অর্থেই একটি মানবিক সংগঠন। এটি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে। সরকারের পাশাপাশি জনকল্যাণ কাজে ওয়ার্ল্ড ভিশনের অবদান অপরিসীম।”
সভাপতি লসমী চাকমা বলেন “ওয়ার্ল্ড ভিশনের আজকের অনুষ্ঠানটি ছিল ভিন্নধর্মী। এখানে আনীত ১০০ টি সফলতার গল্পই প্রমান করে যে, তারা এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে।” তিনি ওয়ার্ল্ড ভিশনের সফলতা কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করার কথাও ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে সহায়তাকারীগণ ১০০ টি সফলতার গল্প লিপিবদ্ধ করেন যেগুলো মিলনায়তন কক্ষ্যে সুদৃশ্যভাবে প্রদর্শন করা হয়। বিচারক মন্ডলী উক্ত গল্পগুলি যথাক্রমে পড়েন এবং তারা বিচক্ষণতার সহিত ৫ টি গল্পকে সর্বোচ্চ সফল বলে নির্বাচিত করেন। এছাড়াও কর্ম এলাকা থেকে ৬ জন সফল ব্যক্তিদের অনুষ্ঠানে আনা হয় এবং তারা নিজ নিজ সফলতার গল্প অতিথি এবং জন সম্পুখে তুলে ধরেন। পরবর্তীতে ৫ জন সফল গল্পকার এবং ৬ জন সফল ব্যাক্তিদের ক্রেষ্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।