রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় চারদিনব্যাপি সামাজিক সম্পর্ক উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৭১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দামকুড়া হাটে বেসরকারী সংস্থা মাসাউস এর আয়োজনে দুইব্যাচে মোট ৪৫জনকে সামাজিক সম্পর্ক উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের ৩ জানুয়ারী। দুইদিন করে মোট চারদিন এই প্রশিক্ষণ চলে। আজ বৃহস্পতিবার ছিলো এর শেষ দিন। মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের সহযোগিতায় সিএমইএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্থানীয় কমিউনিটি লিডারগণ অংশগ্রহন করেন।
সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাউস সংস্থার নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। উপস্থিত ছিলেন অত্র সংস্থার সুপারভাইজার তরিকুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মারিস্টিলা ও ইসমতারাসহ প্রশিক্ষনার্থীরা।

সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলাই হচ্ছে এই প্রশিক্ষণের মূল লক্ষ ও উদ্দেশ্য। বাংলাদেশে বহু ভাষাভাষি ও বহু জাতীগোষ্ঠির মানুষ বসবাস করে। এই সকল জাতীগোষ্ঠির মানুষ যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সহমর্মী হয় সে লক্ষ নিয়ে এই প্রকল্প এগিয়ে চলছে। আর এই প্রকল্পের মাধ্যমে এটাকে আরো জোরদার করতে এই প্রশিক্ষণ প্রদান কার হলো। আগামীতে এই ধরনের কর্মসূচী চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মেরিনা হাঁসদা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin