রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে কাজ করছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে নিবন্ধন করা বাধ্যতামূলক। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে আরো উৎসাহিত করতে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেন সরকার। এছাড়াও জন্ম নিবন্ধনে হয়রানী না হয় তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদা সাথী ও উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম।

এছাড়াও কাটাখালী পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুম মনির, নওহাটা পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশভানু বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার মাসুদ রানা, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের সচিব গোলাম সাকলায়েন ও উদ্যোক্তা জিয়াউল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin