নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দামকুড়া হাটে বেসরকারী সংস্থা মাসাউস এর আয়োজনে সম্প্রীতি দিবস পালন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় দামকুড়ার গরুর হাট মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান বক্তা ছিলেন এমসিসি এর পিচ কো-অর্ডিনেটর বিলন রুগা।

বিশেষ অতিথি ছিলেন দামকুড়া ইউপি সদস্য বাবর আলী, শাহ্দৌলাহ সরকারী কলেজের প্রভাষক সাইদুর রহমান, দৈনিক সুপ্রভাত রাজশাহীর সম্পাদক ও প্রকাশক ফজলুল করিম বাবলু ও সিএমএস সংস্থার ইউনিট ইনচার্জ ইসমত আরা নয়ন। এছাড়াও যুবক-যুবতী দলের সদস্য এবং বিভিন্ন ধর্মের জনগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সম্প্রীতির ষ্টল স্থাপন ও উপস্থিত সকল ধর্মের মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সকল ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ও সহভাগিতা কিভাবে বজায় রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে মেরিনা হাঁসদা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। এই দেশে জাতিতে জাতিতে কোন দন্দ বা হানাহানি নাই। এছাড়াও ধর্ম যার যার হলেও উৎসব সবাই পালন করে। এই ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।