মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পবায় মার্শাল আর্ট প্রশিক্ষনের সনদ বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার নওহাটায় ছয় মাস ব্যাপি মার্শাল আর্ট প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীর মধ্যে সনদ প্রদান করা হয়। কন্যা শিশুদের আত্মরক্ষা, আত্মমর্যাদা ও আত্মবিশ^াস বৃদ্ধি করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা শাখা সহযোগিতা করে। বৃহম্পতিবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে মার্শাল আর্ট প্রশিক্ষনের সমাপ্তি ও সনদ বিতরণ প্রদান অনুষ্ঠান হয়। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পবা থানা তদন্ত অফিসার মোবারক পারভেজ, পবা প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, সুজন ডেভিড গ্রেগরী ও জুনিয়র প্রোগ্রাম অফিসার গ্রেস রোজী হালদার।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, শুধু মেয়ে নয়, সকল মানুষের এই ধরনের প্রশিক্ষণ গ্রহন করা প্রয়োজন। কারন সময় যত যাচ্ছে মানুষ তত সহিংস হচ্ছে। প্রায়শই কোন কোন ঘটনা ঘটতেই আছে। তবে কন্যা সন্তানদের এই প্রশিক্ষণ বেশী করে গ্রহন করা প্রয়োজন বলে তারা বলেন। মার্শাল আর্ট শিক্ষার্থী আশা খাতুন তার অনুভুতি প্রকাশ করে বলেন, আমি যখন আগে বিদ্যালয়ে আসার জন্য বাসা থেকে বের হতাম, নিজের মধ্যে ভয় কাজ করত। কিন্তু এখন আমার আর ভয় লাগে না। বড় হয়ে আমি একজন আর্মি অফিসার হতে চাই।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এর আয়োজনে মার্শাল আর্ট প্রশিক্ষক শরিফুল ইসলাম সাগর এর তত্বাবধানে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছয় মাসব্যাপী ৪৫ জনকে ১৭ ধরনের আত্মরক্ষার কৌশল শিখানো হয়েছে। এরকম উপজেলার ৪টি ইউনিয়নে ও পৌরসভার কেন্দ্র গুলোতে মোট ১৪৫ জন কন্যা শিশুদের মার্শাল আর্ট প্রশিক্ষণ ও বিতরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin