রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবা উপজেলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়। সোমবার দুপুরে পবা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে প্রধান অতিথি থেকে এসব বাছুর বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অত্র প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান ও পবা প্রাণি সম্পদ অফিসার ডা. সাগর খোন্দকার।

প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বাছুর প্রাপ্তদের উদ্যেশ্যে বলেন, এই বকনা বাছুর কোনভাবেই বিক্রি করা যাবেনা। পরিচর্যাসহ ভাল করে লালন ও পালন করার পরামর্শ দেন তারা। সেইসাথে ইলিশ সম্পদ বাঁচাতে সরকারী নিদের্শনা পালন করার আহ্বান জানান তারা।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান বলেন, রাজশাহীর মৎসজীবীদের কিছুটা ভিন্ন পেশায় নিয়োজিত করার লক্ষে পবা এবং চারঘাট উপজেলার মোট চল্লিশজন মৎস্যজীবীর মধ্যে মোট দশ লক্ষ টাকার বকনা বাছুর প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin