বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পবা উপজেলা কৃষক লীগের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে পবা উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে ৩ টায় দারুশা উচ্চ বিদ্যালয় হলরুমে পবা উপজেলা কৃষক লীগের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক এনতাজ আলী, সাবেক জেলা দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক জেলা সদস্য রফিকুল ইসলাম রফিক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ সরকার, সাবেক জেলা আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্তাজ, সাংগঠনিক সম্পাদক আনারুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ রানা, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ,দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল।

আরো উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি আব্দুস সামাদ, হরিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল রানা, হড়গ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম আলম, বড়গাছী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধরণ সম্পাদক ওয়াদুদ আলী রুবেল, হুজুরীপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন শান্ত ও আওয়ামী লীগ নেতা সুমন হকসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin